এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাসের যাত্রীরা।

Published on: August 1, 2026 । 6:11 PM

নিজস্ব সংবাদদাতা:আজ ১ আগস্ট দুপুরে ঘাটাল থেকে চন্দ্রকোণা অভিমুখে যাবার সময় চন্দ্রকোণা থানার কালিকাপুরে কৃষ্ণসুদামা নামের বাসটির চালক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। চলন্ত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সামনে গাছে ধাক্কা মারে। এমন পরিস্থিতিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে সঙ্গে সঙ্গে অসুস্থ ওই বাসচালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে চলন্ত বাসের মধ্যেই স্ট্রোক হয়েছিল বাসচালকের। বছর চল্লিশের ওই বাসচালকের নাম সাইফুল খান।
এদিকে হঠাৎ করে ওই দুর্ঘটনার যাত্রীরা অল্পবিস্তর চোট পেয়েছেন। বড়সড় ক্ষয়ক্ষতি কারোর হয়নি।

 

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি