এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খুকুড়দহের হাইটবারে ধাক্কা লেগে জখম দুই যাত্রী

Published on: July 31, 2026 । 8:00 PM

শ্রীকান্ত ভূঁইয়া স্থানীয় সংবাদ, ঘাটাল:বাসের ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে তারকেশ্বর জল ঢালতে যাওয়ার পথে ঘাটাল-মেচোগ্রাম রাস্তার উপর বসানো খুকুড়দহের হাইটবারে ধাক্কা লেগে জখম হলেন দুই শিবভক্ত পুণ্যার্থী। তড়িঘড়ি তাঁদের ভর্তি করা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, অবস্থার অবনতি হলে তাঁদের তমলুক মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, ‘পূজা ট্রাভেলস’ নামের ওই ট্যুরিস্ট বাসটি সোনামুই এলাকার গোপাল বেরা নামে এক ব্যক্তির। দাসপুরের নাড়াজোল থেকে পুণ্যার্থী নিয়ে তারকেশ্বর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। জখম ওই দুই ব্যক্তির নাম দীনেশ পাত্র ও সুখেন্দু সিং, বাড়ি দাসপুর থানার নাড়াজোলে।
প্রসঙ্গত, বাসের ছাদে যাত্রী পরিবহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের নাকের ডগা দিয়েই বাসগুলি ছাদে যাত্রী পরিবহণ করছে। এর আগেও বেশ কয়েকজন হাইটবারের ধাক্কা খেয়ে জখম হয়েছেন। এ নিয়ে বাসমালিক বা বাসযাত্রী কারোরই কোনও হেলদোল নেই। পুলিশ এদিনের ঘটনাটি স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, এ নিয়ে বাসমালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি