এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

Breaking শিলাবতীর জলে তোড়ে ভেসে গেল ঘাটালের ঐতিহ্যবাহী ভাসমান সেতু?

Published on: February 28, 2019 । 9:55 AM

বৃহস্পতিবার ভোরেও নিস্তার নেই! বুধবার ভোর রাতের মতই প্রবল বৃষ্টি। বুধবার দুপুর থেকেই জলের তোড় বাড়ছিল। বৃহস্পতিবার সকালেই অনভিপ্রেত ঘটনাটা ঘটে গেল। শিলাবতী নদীর ওপর অনেকগুলি বাঁশের সেতু ভেঙে গিয়েছে। সেই সমস্ত সেতুর বাঁশগুলি ঘাটালের ভাসাপুলে আটকে বিপত্তি ঘটতে পারে। সেজন্যই ৮টা ১৫ নাগাদ ঘাটাল শহরের ঐতিহ্যবাহী ভাসাপুলটি বেশ কিছুক্ষণের জন্য খুলে রাখতে হয়।

কিছুক্ষণের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয় ঘাটাল মূল বাজারের সাথে ঘাটাল পূর্ব প্রান্তের এলাকাগুলি। ওইসব এলাকাবাসী দের এবার ঘুরপথে ঘাটাল ব্রিজ ব্যবহা করেই এপার ওপার হতে হয়। চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ বলেন, ১০.৩০এর মধ্যেই পুলটি স্বাভাবিক করে দেওয়া হয়েছে। (ছবি ও তথ্য-দিব্যজ্যোতি দোলই)

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক