এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ‘বোন অ্যান্ড জয়েন্ট ডে’ উপলক্ষ্যে রোগীদের বিনামূল্যে ওষুধ ও স্যানিটাইজার প্রদান করা হল

Published on: August 4, 2021 । 4:22 PM

রবীন্দ্র কর্মকার: রোগীদের বিনামূল্যে ওষুধ ও স্যানিটাইজার প্রদান করে জাতীয় বোন অ্যান্ড জয়েন্ট দিবস পালিত হল ঘাটালে। আজ ৪ আগস্ট  প্রখ্যাত অস্থি রোগ চিকিৎসক ডাঃ অর্ণব কর্মকার তাঁর ঘাটালের চেম্বারে আগত প্রত্যেক রোগীদের একটি করে স্যানিটাইজারের বোতল এবং প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে প্রদান করেন। অর্ণববাবু বলেন, ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে  ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত  সপ্তাহব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় হাড় ও তার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। প্রতি বছরই এই বিশেষ দিনটিতে অ্যাসোসিয়েশেনর উদ্যোগে হাড়ের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের নিয়ে নানান আলোচনা ও অনুষ্ঠান হয়।  এবছরও তার ব্যতিক্রম নয়। এনিয়ে  চলতি সপ্তাহেই  বিভিন্ন  ডাক্তারবাবুদের নিয়ে  একটি ভার্চুয়াল আলোচনা সভা করা হবে বলে জানান অর্ণববাবু।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

লাঠিতে ভর করেই ১৮ বার রক্তদানে নজির দাসপুরের মন্মথের

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের