এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রক্তদানে এগিয়ে এলো দাসপুরের নন্দনপুর ১ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস

Published on: October 2, 2023 । 7:15 PM

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট, প্রয়োজনের সময় রক্ত পাচ্ছেন না রোগীদের পরিবার। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

সেই রক্তের সঙ্কট মোচনের লক্ষ্যে এবং রক্তদানের গুরুত্ব জনসমক্ষে তুলে ধরতে রক্তদান শিবিরের আয়োজন করল দাসপুরে ১ ব্লকের নন্দনপুর ১ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস। আজ ২ অক্টোবর সোমবার সকাল দশটায় বসন্তপুর বিবেকানন্দ শিক্ষা নিকেতন এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ মণ্ডল বলেন, প্রতি বছরই আমাদের গ্রাম পঞ্চায়েতের অঞ্চল যুব তৃণমূল-কংগ্রেস এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। এই বছরও তার অন্যথা হয়নি। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষ রক্তদানের জন্য এগিয়ে আসেন। আজকের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের দাসপুর ১ ব্লক সভাপতি সুনীল ভৌমিক, নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ মণ্ডল, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সদস্যা বাসন্তী গোস্বামী, নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কমলকৃষ্ণ সামন্ত সহ অন্যান্য অতিথিবর্গরা ।

ওই এলাকার বাসিন্দা তথা তৃণমূলের দাসপুর ১ ব্লক সভাপতি সুনীল ভৌমিক বলেন, আজকের রক্তদান শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৬০ জন রক্ত দান করেছেন। ঘাটাল মহকুমা ব্লাড সেন্টার রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব