এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

Published on: September 11, 2021 । 7:45 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনাকালে রক্তের যে তীব্র সংকট দেখা দিয়েছিল সেই ঘাটতি পূরণ করার লক্ষ্যে মহকুমার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই লক্ষ্যেই রামজীবনপুর পৌরসভার বনপুর নবীন সংঘের উদ্যোগে আজ ১১ সেপ্টেম্বর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের রক্তদান শিবিরকে ঘিরে মহিলাদের উৎসাহ ছিল বেশি। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্লাবের সম্পাদক মনোরঞ্জন পণ্ডিত বলেন, চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া শিবিরের উদ্বোধন করেন। আমাদের আজকের আয়োজিত রক্তদান শিবিরে ৭৬ জন রক্তদাতার মধ্যে ২৩ জন ছিলেন মহিলা রক্তদাতা। উপস্থিত ছিলেন রামজীবনপুর পৌরসভার পৌর প্রশাসক নির্মল চৌধুরী, প্রশাসনিক বোর্ডের সদস্য রানা তেওয়ারি, সুজিত পাঁজা, উত্তম চৌধুরী, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব মল্লিক প্রমুখ। ক্লাবের উপদেষ্টা অসিত সরকার বলেন, বৃষ্টি উপেক্ষা করে শিবিরে অনেক মহিলারাই উপস্থিত ছিলেন এবং তাঁরা রক্তদানও করেছেন।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব