এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রক্তের চাহিদা মেটাতে ধর্মসাগরে রক্তদান শিবির

Published on: July 25, 2021 । 1:12 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাজ্যে আছড়ে পড়ার মুখে করোনার তৃতীয় ঢেউ তারই মাঝে রাজ্যে চলছে রক্তের সংকট। দাসপুরের একাধিক সরকারি ও বেসরকারী সংস্থা একক বা যৌথ উদ্যোগে বারে বারে এই মাস কয়েক ধরে রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হল দাসপুর-১ ব্লকের সড়বেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের ধর্মসাগর বিবেকানন্দ সমাজসেবী সংঘ। আজ ২৫ জুলাই এই সংঘের পরিচালনায় আয়োজিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। সংঘের সম্পাদক বরুণকুমার মান্না বলেন, আজকের এই শিবিরে ১০ জন মহিলা সহ মোট ৫০ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। সংঘের সভাপতি গোপাল মান্না বলেন,করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংকগুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট,সেই সংকট পূরণের লক্ষ্যেই এই রক্তদান শিবির।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব