এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে

Published on: July 18, 2021 । 4:30 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: কোভিড পরিস্থিতিতে হাসপাতালগুলিতে রক্তের সংকট মেটাতে ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। রক্তের চাহিদা পূরণে এবার এগিয়ে এলো ঘাটাল ব্লকের মনসুকা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের উদ্যোগে আজ ১৮ জুলাই রবিবার সেবা প্রতিষ্ঠান প্রাঙ্গনে শিবিরটির আয়োজন করা হয়। রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের সম্পাদক অরুণকুমার বেরা বলেন, আমাদের আজকের আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঘাটালের ব্লকের বিডিও সঞ্জীব দাস সহ অন্যান্যরা। আজকের শিবিরে আটজন মহিলা সহ ৪১ জন রক্ত দান করেছেন।

প্রসঙ্গত, রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এর আগেও নানান কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানান অরুণবাবু। বন্যার সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া, মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করার মতো কাজও করেছেন তাঁরা।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব