এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইতে রক্তদান শিবির

Published on: July 15, 2021 । 8:18 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনাকালে রক্তের অভাব মেটাতে চন্দ্রকোণার ক্ষীরপাইতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ ১৫ জুলাই ‘ইউনাইটেড ক্ষীরপাই’-এর উদ্যোগে রক্তদান শিবির ঘিরে যুবকদের মধ্যে ছিল উন্মাদনা। এবছরের রক্তদান শিবিরটি তৃতীয় বর্ষের পড়ল। ৪ জন মহিলা সহ ৪০ জন রক্তদান শিবিরে রক্ত দান করেন। শিবের উপস্থিত ছিলেন ক্ষীরপাই পৌরসভার প্রশাসক দুর্গাশঙ্কর পান, ক্ষীরপাই ফাঁড়ির আই সি প্রশান্ত কীর্তনীয়া, ক্ষীরপাই পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সুজয় পাত্র প্রমুখ। ইউনাইটেড ক্ষীরপাইয়ের সম্পাদক শুভ নাগ বলেন, প্রতি বছরের মতো এবছরও আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের সংগঠন সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব