এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আনন্দগড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির

Published on: July 8, 2021 । 11:18 PM

রাজ্য জুড়ে এই কোভিড পরিস্থিতির মাঝে বেড়ে চলেছে রক্তের চাহিদা। সে চাহিদা মেটাতে হিমশিম রাজ্যের ব্লাড ব্যঙ্কগুলি। এবার রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল দাসপুরের আনন্দগড়ে আনন্দগড় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আজ ৮ই জুলাই বৃহস্পতিবার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছেডানার সহযোগিতায় আয়োজন করল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। উদ্যোক্তারা জানান এদিনের রক্তদান শিবিরে এলাকার মোট ৪৫ জন এলাকাবাসী স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব