এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘আঁচল’ও ‘ইচ্ছেডানা’ স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে রক্তদান শিবির

Published on: July 8, 2021 । 7:09 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: রক্তের সংকট মেটাতে ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ইতিপূর্বেই। এবার রক্তের ঘাটতি পূরণের উদ্দেশ্যে ‘আঁচল’ ও ‘ইচ্ছেডানা’ স্বেচ্ছাসেবী সংস্থা মিলিতভাবে রক্তদান শিবিরের আয়োজন করল। আজ ৮ জুলাই দাসপুর- সুলতাননগর জোতগৌরাঙ্গ সমবায় সমিতির দ্বিতলে রক্তদান শিবিরটির আয়োজন করা হয়। ‘আঁচল’ স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি গীতারানি মণ্ডল জানান, আজকের শিবিরে উপস্থিত ছিলেন দাসপুর-১ ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জয়দেব সেনাপতি, পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি ঘোষ, ‘ইচ্ছেডানা’র সভাপতি প্রসেনজিৎ মূলা, বিশিষ্ট শিক্ষক কেশব মেটা, সন্দীপ ঘোষ, অশোক গোস্বামী প্রমুখ। আজকের রক্তদান শিবিরে ২৪ জন মহিলা সহ মোট ৫৫ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে সংস্থার তরফে জানানো হয়। কোভিড স্বাস্থ্য বিধি মেনে আঁচলের সদস্যরাও সক্রিয়ভাবে রক্তদানে অংশগ্রহণ করেন।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব