এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পুরুষ বর্জিত রক্তদান শিবিরে ৭৩ জন মহিলার রক্তদান

Published on: September 22, 2019 । 8:35 PM

চিন্ময় আদক(শিক্ষক): মহিলারাই উদ্যোগ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করলেন। শুধু রক্তদান শিবিরের আয়োজন নয়,  ৭৩ জন মহিলাদের দ্বারা রক্তদান করিয়ে রীতি মতো ঘাটাল মহকুমায় নজির তৈরি করল ওই মহিলা সংগঠিত ওই শিবির।  ২২ সেপ্টেম্বর এমনই বিরল দৃশ্য দেখা গেল ঘাটাল শহরের দুধের বাঁধ নিশ্চিন্দীপুর গুরুদাস   শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে। এদিন ওখানে শ্রীমা  সারদা সঙ্ঘের প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন উপলক্ষে ওই সংগঠনের সদস্যরাই  রক্তদান উৎসবের আয়োজন করেন। যেহেতু সঙ্ঘটি শুধুমাত্র  মহিলাদের জন্য তাই সঙ্ঘের পক্ষ থেকে ঠিক হয় শুধু মহিলারাই ওই শিবিরে রক্তদান করেন। সঙ্ঘের যুগ্ম সম্পাদক হৈমন্তী সানকি ও সুজাতা জানা বলেন,  যা সিদ্ধান্ত তাই হয়। শিবিরে মোট ৭৩ জন মহিলা রক্ত দান করেন। ঘাটাল মহকুমার কোনও রক্তদান শিবিরে ৭৩ জন মহিলার রক্তদান নিঃসন্দেহে বিরল ঘটনা।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব