এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা নান্দনিক সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে রক্তদান শিবির

Published on: December 18, 2021 । 8:06 PM

তনুপ ঘোষ,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণায় রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল নান্দনিক সাংস্কৃতিক মঞ্চ। আজ ১৮ ডিসেম্বর চন্দ্রকোণা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মানপুরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নান্দনিক সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আয়োজিত ওই রক্তদান শিবিরে সহযোগিতা করে ঘাটাল রেডক্রস সোসাইটি। নান্দনিক সংস্কৃতিক মঞ্চের সম্পাদক গোবিন্দ দাস বলেন, আমাদের আজকের এই রক্তদান শিবিরে ৩৬ জন রক্তদান করেছেন। যার মধ্যে আটজন মহিলাও ছিলেন। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া, চন্দ্রকোণা পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিলু মান্না ও ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর সহ অন্যান্যরা। ঘাটাল ব্লাড ব্যাঙ্ক আজকের শিবির থেকে ব্লাড সংগ্ৰহ করেছে।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব