এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের গয়লাখালিতে রক্তদান

Published on: August 15, 2020 । 4:06 PM

রবীন্দ্র কর্মকার: দাসপুরের গয়লাখালি সমাজ কল্যাণ কেন্দ্র ও গয়লাখালি অলরাউন্ডার ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল। আজ ১৫ আগস্ট ক্লাব প্রাঙ্গণে, মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশিস হুতাইত, খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী মণ্ডল, উপপ্রধান হৃষিকেশ মাইতি প্রমুখ। শিবিরে মোট ৮৩ জন রক্তদান করেন। গয়লাখালি অলরাউন্ডার ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ জানা বলেন, রক্তদান শিবিরটি এবছর ২৯তম বছরে পড়ল। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্যতম শঙ্কর ঘোড়ই বলেন, ৭৪তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে পতাকা উত্তোলন করে ছোটখাটো অনুষ্ঠান পালিত হয়। শঙ্করবাবু বলেন, শুধু অনুষ্ঠান নয়, ক্লাবের সমস্ত সদস্য সারাবছর নানা ধরণের সমাজসেবামূলক কাজে নিয়োজিত থাকেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ