এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুঃস্থদের পাশে দাঁড়াতে ঘাটাল ও দাসপুরের যুবকদের উদ্যোগে শীতবস্ত্র প্রদান

Published on: December 23, 2021 । 5:05 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ২৩ ডিসেম্বর ঘাটালের রথীপুর গ্রামের ২৫ জন দুঃস্থ মানুষদেরকে কম্বল বিতরণ করা হলো। পাঞ্জাব রাজ্যে কর্মরত দাসপুরের সুজানগরের বাসিন্দা কার্তিক পাখিরার আর্থিক সহযোগিতা ওই কম্বলগুলি দেওয়া হয় বলে জানান সমাজকর্মী সন্তু মোদক। সন্তুবাবু বলেন, ভিন্ রাজ্যে কর্মরত থাকলেও আমাদের ঘাটাল মহকুমার অনেকেই তাদের জন্মস্থানের কথা, এখানকার মানুষের দুর্দশার কথা ভোলেননি। প্রচন্ড শীতে বা বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে সর্বদা এগিয়ে আসে। আজ এই কম্বলগুলি পেয়ে ওই মানুষগুলি খুবই খুশি। সন্তুবাবু বলেন, আজকের এই কর্মসূচিতে সহযোগিতা করেন সৈকত রায়, সুরজ হাইত, সুজন বাগ, রাজকুমার পাত্র, বাবলু সিং, কার্তিক দাস আরও অনেকে। আগামীদিনে মহকুমার বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষদের পাশে এভাবেই দাঁড়াতে চান বলে জানান ওই যুবকরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব