এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বিজেপি ও তৃণমূল সংঘর্ষ চলছে

Published on: July 3, 2020 । 3:47 PM

ইন্দ্রজিৎ মিশ্র: আজ ৩ জুলাই দুপুরে দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া-২ গ্রামপঞ্চায়েত কার্যালয় থেকে কিছুটা দূরে তৃণমূল ও বিজেপির  মধ্যে তুমুল গণ্ডগোল হয়। তৃণমূল নেতা তথা কর্মাধ্যক্ষ সুব্রত মাইতির অভিযোগ, ওই দিন তাঁরা গ্রামপঞ্চায়েতের মধ্যে জনপ্রতিনিধিদের নিয়ে মিটিং করছিলেন। সেই সময় বিজেপির গুণ্ডাবাহিনী আগাম না জানিয়েই সেখানে চিৎকার চেঁচামেচি করে। ওখান থেকে চলে গিয়ে কিছুটা দূরে গদাইপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে  গিয়ে  তৃণমূলের কর্মীদের উপর বিজেপি আক্রমণ করে। অন্য দিকে বিজেপির অভিযোগ, আজ তাঁদের গ্রামপঞ্চায়েতে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। সেই কথা আগে থেকে জানতে পেরে তৃণমূল দুষ্কৃতীরা গ্রামপঞ্চায়েত কার্যালয় থেকে কিছুটা দূরে গদাইপুরে জমায়েত হয়। সেখানে বিজেপি কর্মীদের উপর পুলিশের সামনেই আক্রমণ করা হয়। উভয় পক্ষের মধ্যে ঢিল ছোঁড়াছুঁড়ি হয়। উভয় পক্ষের ৮-৯জন জখম হয়েছেন।    পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনা স্থলে দাসপুর থানা থেকে পুলিশ বাহিনী গিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক