এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত ঘাটাল মহকুমার পুজোগুলি

Published on: October 23, 2020 । 8:59 AM

তৃপ্তি পাল কর্মকার: বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে ঘাটাল মহকুমার ৩৫০টির মতো সর্বজনীন দুর্গা পুজোর মধ্যে মোট চারটি পুজো কমিটি বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত হয়েছে। তার মধ্যে দাসপুর-২ ব্লকের রয়েছে দুটি। দাসপুর-১ ব্লকের একটি এবং চন্দ্রকোণা-১ ব্লকের একটি। ঘাটাল ব্লক, চন্দ্রকোণা-২ ব্লক এবং ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভা থেকে কোনও পুজো কমিটিই এবছর বিশ্ববাংলা শারদ সম্মান পায়নি বলে জানা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার  জানিয়েছেন, ঘাটাল মহকুমার সেরা পুজো হিসেবে সম্মানিত হয়েছে দাসপুর-১ ব্লকের কলাইকুণ্ডু চতুর্মুখ সর্বজনীন দুর্গোৎসব কমিটি। দাসপুর-২ ব্লকের ফরিদপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা প্রতিমার পুরস্কারটি ছিনিয়ে নিয়েছে। সেরা মণ্ডপ হিসেবে সম্মানিত হয়েছে চন্দ্রকোণা-১ ব্লকের মানিককুণ্ডু সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং সেরা কোভিড সচেতন পুজো হিসেবে সম্মান দেওয়া হয়েছে দাসপুর-২ ব্লকের আজুড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে।ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad