এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আগুনে পুড়ল বাইক ও বাস

Published on: June 24, 2020 । 9:19 AM

সাত সকালেই ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার দাসপুর পীরতলা সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুর্ঘটনাগ্রস্থ বাইকের আগুনে পুড়ল দাসপুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা এক বাস। মৃত্যু হয়েছে একাধিক ছাগলের।

গুরুতর অবস্থায় বাইক চালক। ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর পুলিস।

প্রাথমিকভাবে জানাযাচ্ছে বুধবার সকাল প্রায় ৫টা নাগাদ ঘাটালের দিক থেকে আসা এক ছাগল বোঝাই স্কুটিকে দাসপুর পীরতলায় এক দশ চাকা লরি ধাক্কা দেয় এবং ছাগল সমেত স্কুটিটিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটারেরও বেশি দূর দাসপুর বিডিও অফিসের দিকে টেনে নিয়ে যায়।

ঘর্ষণের ফলে গতিতে থাকা স্কুটিতে আগুন ধরে যায়। স্কুটি গিয়ে ধাক্কা দেয় পাশে থাকা এক টুরিস্ট বাসকে। আগুন লাগে বাসটিতেও। স্থানীয়রাই দ্রুত আগুন নিভিয়ে স্কুটি চালককে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠান। স্কুটিতে থাকা ছাগলগুলির অধিকাংশই মারা গেছে,সংখ্যাটা প্রায় ৩।

এই দুর্ঘটনায় সাময়িকভাবে স্তব্ধ হয় ঘাটাল পাঁশকুড়া সড়কের যানচলাচল। পরে দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বাভাবিক যাতায়াত ফিরিয়ে আনে। ঘাতক লরিটে ঘাটাল পাঁশকুড়া সড়কের খুকুড়দহ থেকে আটক করেছে দাসপুর পুলিশ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে