এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সুরলোকে পণ্ডিত বিজনবিহারী শাসমল, সঙ্গীতমহলে শোকের ছায়া

Published on: September 16, 2026 । 4:24 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: সুরলোকে পাড়ি দিলেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত বিজনবিহারী শাসমল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী, কন্যা, নাতি-নাতনি এবং অগণিত শিষ্য-শিষ্যাকে। তাঁর বাড়ি দাসপুর গঞ্জেই। দাসপুরের সুরলোক সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এই সঙ্গীতসাধকের প্রয়াণে সঙ্গীতপ্রেমী ও সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কিরানা ঘরানার এই বিশিষ্ট সাধক ছিলেন প্রখ্যাত পণ্ডিত ভি জি যোগের সুযোগ্য শিষ্য। দীর্ঘ কয়েক দশক ধরে খেয়াল, ঠুংরি ও ভজন পরিবেশনে তাঁর সুরের শুদ্ধতা ও কণ্ঠের মাধুর্য মুগ্ধ করেছিল সঙ্গীতরসিকদের। তাঁর কাছে সঙ্গীত ছিল আত্মিক সাধনা ও জীবনচর্চার অঙ্গ। সুরলোক সঙ্গীত বিদ্যালয়ের মাধ্যমে বহু প্রজন্মকে তিনি মার্গসঙ্গীতের পাঠ দিয়ে গড়ে তুলেছিলেন। ফলে শিষ্যেরা কেবল একজন শিক্ষককে নয়, হারিয়েছেন এক পরম অভিভাবক ও পথপ্রদর্শককে। সুরের আকাশের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলেও তাঁর সৃষ্টি ও শিক্ষাদান চিরকাল বাঁচিয়ে রাখবে তাঁর উত্তরাধিকারকে। তাঁর গাওয়া রাগ ও সঙ্গীতসাধনা আগামী প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থেকে যাবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ