এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বড়দিনের আগে ঘাটাল মেদিনীপুর সড়কে বড়সড় যানজট,ভোগান্তি যাত্রীদের

Published on: December 24, 2019 । 5:05 PM

রাস্তার মাঝের কালভাটে সিমেন্ট মিক্সিং গাড়ির চাকা বসে বড়দিনের ঠিক আগের দিন ২৪ শে ডিসেম্বর দুপুর থেকে ভোগান্তির শিকার নিত্যযাত্রী থেকে যাত্রীবাহী বাস,মাল বোঝাই লরি। ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার নাড়াজোলের আগেই রামগড়ের চাতালের কাছে এক নির্ণীয়মান কালভাটে। এদিন দুপুর প্রায় ২টা নাগাদ মেদিনীপুরের দিক থেকে আসা এক সিমেন্ট ভর্তি সিমেন্ট মিক্সিং গাড়ি রামগড়ের ওই নির্ণীয়মান কালভাট পেরতে গিয়ে আটকে বসে যায়।

এর জেরে ঘাটাল ও মেদিনীপুরগামী উভয় দিকেরই বাস,লরির মতো বড় যানবাহন যাতায়াত বন্ধ হয়ে গেলে বড়দিনের আগের বিকেলে তীব্র সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এরই মাঝে কিছু যাত্রীবাহী বাসকে যাত্রী নিরাপত্তার তোয়াক্কা করেই ঝুঁকি নিয়ে ওই কালভাট পার হতেও দেখা যায়।
পরে দুটি জেসিবি মেসিনের সহায়তায় ফেঁসে যাওয়া সিমেন্ট মিক্সিং গাড়িটিকে সরানো সম্ভাব হলে ঘাটাল মেদিনীপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে