এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বি.বা.দী. উৎসব ও বিবেক গ্রামীণ মেলা শুরু হল দাসপুরের জগন্নাথ বাটিতে  

Published on: December 25, 2022 । 8:45 AM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: শীতের মরশুম মানেই খেলা আর মেলা তাই শীতের মরশুমের শুরু হতেই ঘাটাল মহকুমা জুড়ে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] একাধিক খেলা ও একাধিক গ্রামীণ মেলার শুরু হয়েছে । আজ ২৪ ডিসেম্বর শনিবার দাসপুর ১ ব্লকের জগন্নাথ বাটি বিনয় বাদল দীনেশ ক্লাবের পরিচালনায় ২৩ তম বর্ষে বিবাদী উৎসব ও বিবেক গ্রামীণ মেলার শুভ উদ্বোধন হল রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর হাত ধরে। ক্লাব প্রাঙ্গণে বিনয়, বাদল, দীনেশ, বিদ্যাসাগর, নজরুল ও বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করেন রাজ্যের মন্ত্রী। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর ১ বিডিও বিকাশ নস্কর,আলিপুর মহকুমার মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ , দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক প্রমুখ। ক্লাবের সম্পাদক অমিত কুমার মণ্ডল বলেন, বিবাদী উৎসব ও বিবেক গ্রামের মেলা আগামী ৯ দিনব্যাপী চলবে এখানে বিকি কিনি সহ একাধিক প্রদর্শনী রয়েছে। আমরা স্বাস্থ্য পরীক্ষা সহ বস্ত্র দান ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও এদিন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসকে বি.বা.দি সারণত্তর পুরস্কার ২০২২ দেওয়া হয়।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব