এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভাসাপুল মেরামতি নিয়ে অনিশ্চয়তা

Published on: August 20, 2026 । 2:51 PM

কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: বৃহস্পতিবার সকালেই ঘাটাল শহরের ঐতিহ্যবাহী ভাসাপুলের একাংশ ভেঙে ভেসে চলে যায়। ফলে ভাসাপুলের উপর দিয়ে আর যাতায়াত করা যাচ্ছে না। প্রতিদিন বহু মানুষ ওই ভাসাপুল দিয়ে যাতায়াত করেন। ফলে তাঁদের ভোগান্তি বেড়েছে। তাঁদের ঘাটালের কংক্রিটের ব্রিজের উপর দিয়ে অনেকটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন,  ‘আমরা চেষ্টা করছি আগামীকাল, শুক্রবারের মধ্যেই ভাসাপুলটি ঠিক করে দেওয়ার।’ স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল সাড়ে নটা নাগাদ জলের স্রোতের সঙ্গে একটি বাঁশের সাঁকো ওই ভাসাপুলের কাছে আটকে যায়। বাঁশের সাঁকোটির সঙ্গে বেশ কিছু পানাও ছিল। নদীতে তখন প্রচণ্ড স্রোত ছিল। সেই স্রোতে বাঁশের ভাঙা সাঁকো-সহ পানার চাপ কাঠের পাটাতনের উপর থাকা ভাসাপুলটি নিতে পারেনি। ফলে মাঝের বেশ কয়েকটি পাটাতন এবং দুটি নৌকাকে ঠেলে নিয়ে চলে যায় স্রোত। প্রায় তিন কিলোমিটার দূরে সেগুলিকে আটকানো হয়েছে।সেগুলিকে দুধের বাঁধ এলাকা থেকে জলপথে টেনে আনার জন্য প্রয়োজন মোটরচালিত নৌকা এবং পর্যাপ্ত ম্যানপাওয়ার। কিন্তু এই মুহূর্তে কোনওটাই পাওয়া যাচ্ছে না। তাই কবে ভাসাপুলটি ঠিক হবে, তা বলা মুশকিল।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি