এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর বেলিয়াঘাটায় শুরু হল সুভাষ মেলা

Published on: January 31, 2020 । 7:32 PM

রবীন্দ্র কর্মকার: আজ ৩১ শে জানুয়ারি থেকে শুরু হল দাসপুরের বেলিয়াঘাটা নেতাজি ক্লাবের উদ্যোগে নেতাজি সুভাষ মেলা। এনিয়ে ক্লাবের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেলিয়াঘাটা বাসস্টপ দিয়ে ঘাটাল-পাঁশকুড়া সড়ক হয়ে ফিরে আসে। মেলাটি চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই সুভাষ মেলার আয়োজন বলে কর্মকর্তারা জানান। মেলায় থাকবে বিভিন্ন বিকি-কিনির পসরা, খাবার ও পোশাকের স্টল, চক্ষু, দন্ত পরীক্ষা সহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, পরিবেশ ও সচেতনতামূলক নানান আলোচনা সভা ইত্যাদি। এছাড়াও মেলার প্রত্যেকদিনই থাকছে নানান মনোজ্ঞ সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থা। নেতাজি ক্লাব ও মেলার সম্পাদক শিবরাম মণ্ডল ও সভাপতি তারকনাথ মাইতি বলেন, বেলিয়াঘাটা বাসস্টপ সংলগ্ন স্থানে এই মেলাটিকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব