এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কের বৈকুণ্ঠপুরে পথ দুর্ঘটনা

Published on: January 6, 2021 । 8:54 AM

সন্তু বেরা:সাতসকালেই আবারও পথ দুর্ঘটনা ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার বৈকুণ্ঠপুরে। পথ দুর্ঘটনার কবলে এক সব্জি বোঝাই গাড়ি।

স্থানীয়দের থেকে জানা গেছে ৬ জানুয়ারী বুধবার ঘাটালের দিক থেকে মেচগ্রামে যাবার পথ ভোর ৪টা নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে উল্টে পড়ে৷ চালক ও খালাসিকে উদ্ধার করে দাসপুর পুলিশ। তাদের আঘাত তেমন গুরুতর নয়।

ভোরে এই দুর্ঘটনার জেরে এই সড়কের স্বাভাবিক যাতায়াত কিছুটা বিঘ্নিত হলেও দাসপুর পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই যাতায়াত স্বাভাবিক হয়ে যায়। দিনের আলো ফোটার সাথে সাথে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে তোলার ব্যবস্থা করছে দাসপুর পুলিশ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক