এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৃণমূলের অভিষেকের বিশেষ টিম দাসপুরের রাজনগরে

Published on: September 8, 2021 । 1:18 AM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম এবার দাসপুরের রাজনগরে। আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে অভিষেকের টিমের প্রায় ১৫ জন সদস্য সুদূর ডায়মন্ড হারবার থেকে পৌঁছান রাজনগরে তৃণমূলের দলীয় কার্যালয়ে। রাজনগর এলাকার যাঁরা এবার বানভাসি হয়েছিলেন, তাঁদের প্রায় সাড়ে তিনশো মানুষের মধ্যে রান্না করা খাবার পরিবেশন করেন। আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন দাসপুর-১ ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার পাত্রকে সাথে নিয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আশিস হুদাইদ। অভিষেকের টিমের অন্যতম সদস্যা ডোনা চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান,অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই আবেগ, সেই আবেগেই ডায়মন্ড হারবার থেকে ছুটে আসা। অন্যদিকে আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী কল্পনা সিঠ। তিনিও দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অভিভূত। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে অভিভূত হয়েছেন দাসপুর-১ ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার পাত্রও।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব