এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাজারে মাইকিং করে পেঁয়াজ বিক্রি, হঠাৎ হামলা! গৌরা বাজারে রাতের উত্তেজনা, আটক ৩

Published on: August 2, 2026 । 10:34 AM

নিজস্ব সংবাদদাতা:দাসপুর থানার গৌরা বাজারে শনিবার রাত প্রায় ১০টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, গাড়িতে এসে বাজারে মাইকিং করে পেঁয়াজ বিক্রি করছিলেন এক বিক্রেতা। সেই সময় হঠাৎ তিন ব্যক্তি এসে তাঁকে মারধর শুরু করেন।স্থানীয়দের অভিযোগ, উপস্থিত গ্রামবাসীরা ওই বিক্রেতাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁদের সঙ্গেও ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ সামন্ত ওরফে রাজু সামন্ত, বাড়ি দাসপুরের দুর্গাপুর। তাঁর সঙ্গে আরও দুই ব্যক্তিকেও পুলিশ আটক করেছে।কী কারণে এই হামলার ঘটনা ঘটল? এর নেপথ্যে কী ছিল? পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি