এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বাসে তল্লাশি, প্রায় ১০ কেজি রুপোসহ এক ব্যক্তি আটক

Published on: August 5, 2026 । 7:22 PM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ,ঘাটাল: বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি রুপোসহ এক ব্যক্তিকে আটক করল দাসপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম আশিষ সিংহ রায়। তিনি ঘাটালের রত্নেশ্বরবাটি এলাকার বাসিন্দা। অভিযোগ, তিনি ঘাটাল থেকে প্রায় ১০ কেজি রুপো নিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর এলাকায় পুলিশ ওই বাসে অভিযান চালায়। তল্লাশির সময় আশিষ সিংহ রায়ের কাছ থেকে বিপুল পরিমাণ রুপো উদ্ধার হয়। পুলিশ রুপোর বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি বলে দাবি। এরপর পুলিশ রুপোগুলি বাজেয়াপ্ত করে এবং তাঁকে আটক করে।পুলিশ জানিয়েছে, ধৃতকে আজ ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে।প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এলাকাজুড়ে তল্লাশি ও চেকিং অভিযান অব্যাহত থাকবে। কোথায়, কখন তল্লাশি চালানো হবে, তা আগে থেকে জানানো হবে না। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে সোনা বা রুপোর পাচার কিংবা অবৈধ ব্যবসার সঙ্গে কেউ জড়িত থাকলে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে সর্বদা নজরদারি চালানো হচ্ছে বলেও প্রশাসন সূত্রে দাবি।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

পর্ষদের নাম ভাঙিয়ে প্রশ্ন বিক্রির অভিযোগ, তদন্তে জেলা প্রাথমিক পর্ষদ

পথ দুর্ঘটনায় জখম দুই মোটরসাইকেল আরোহী

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।