এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

SIR: এবার দাসপুরের সেনাকর্মীকে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য তলব করা হল

Published on: January 9, 2026 । 10:33 AM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: নিজের নাগরিকত্ব প্রমাণে ১৪ জানুয়ারি দাসপুর-১ ব্লক প্রশাসন দপ্তরে শুনানিতে ডাক পড়ল ভারতীয় সেনার। এসআইআর-এর গেরোয় এবার ভারতীয় সেনা বিভাগে কর্মরত এক সেনা। দাসপুর থানার রাজনগরের বাসিন্দা রতন দিয়ানের বাড়িতে ৮ জানুয়ারি রাতেই সেই হেয়ারিং নোটিশ পৌঁছে দিয়েছেন সংশ্লিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও প্রবীর সামন্ত। রতনবাবুর পরিবারকে বলা হয়েছে, ১৪ তারিখ উপযুক্ত নথিপত্র নিয়ে ১৪ জানুয়ারি যেন রতনবাবু উপস্থিত থাকেন। অন্যদিকে সেনা কর্মী রতনবাবু বর্তমানে শিলিগুড়িতে নিজের দায়িত্ব সামলাচ্ছেন। রতনবাবুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সেনা কর্মী হয়েও আমাকে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে নোটিশ ধরানো হয়েছে। আমি যেহেতু সরকারি কর্মচারি, তাই সরকারি নিয়মকে মান্যতা দিতে আমার কোনও সমস্যা নেই। কিন্তু এই দায়িত্ব ছেড়ে আমার পক্ষে ওই শুনানিতে হাজির থাকা সম্ভব নয়।’ অন্যদিকে ঘাটাল বিধান সভার রাজনগর পূর্ব অংশের ২৮০ নম্বর বুথের বিএলও প্রবীর সামন্ত জানান, রতনবাবুর বাবা মারা গিয়েছেন। সেনাকর্মীর বয়সের সাথে তাঁর বয়সের সামঞ্জস্য নেই। তার প্রমাণ দিতেই নির্বাচন কমিশন হেয়ারিঙে ডেকেছে। তিনি শুধুমাত্র তাঁর দায়িত্ব পালনে ওই পরিবারে নোটিশ ধরিয়েছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি