এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাস্তায় ভবঘুরেদের দেখতে পেয়ে গাড়ি থামিয়ে কম্বল দিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট

Published on: January 5, 2023 । 10:07 PM

সুদীপ্ত শেঠ, স্থানীয় সংবাদ, ঘাটাল: শীতে কাঁপছে ঘাটাল মহকুমা! সেই সাথে উত্তরে হওয়ার দাপটে এখন শীত অনেকটা  জাঁকিয়েই পড়েছে।  আর এই শীতেই সবচেয়ে বেশি কষ্ট হয় রাস্তার ভবঘুরে দের।  রাতের বেলা যখন পারদ নামতে থাকে তখন অনেকেরই শরীরের তাপমাত্রা বাইরের শৈত্যপ্রবাহের সাথে যুঝতে পারে না। সহায় সম্বলহীন এই নিঃস্ব মানুষগুলোর তখন  দরকার হয় শুধু একটু উষ্ণতার।
আজ ৫ জানুয়ারি ২০২৩ বিকেলে বিদ্যাসাগর মেলার ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে বেরিয়েছিলেন ঘাটাল মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল। প্রশাসনিক কাজ সেরে  ফেরার পথে রাস্তার ধরে  তাঁর নজরে পরে কিছু ভবঘুরে মানুষজন।   গাড়ি থেকে নেমে স্বয়ং তাদের হাতে কম্বল তুলে দেন তিনি। তাদের কি কি সরকারি পরিষেবা দেওয়া যায় সে নিয়ে কথাও বলেন।   পরে সংবাদ মাধ্যমে অর্জুনবাবু জানান ” এই কদিন সত্যিই  খুব ঠান্ডা পড়েছে। ওনাদের দেখে কষ্ট হচ্ছিলো।  ভাগ্গিস গাড়িতে কিছু কম্বল ছিল।  সেগুলোই ওদের দিয়েছি। বড়ো কিছু ঘটনা হয়নি – আমার জায়গাতে অন্য কেউ থাকলে যা করতো আমিও তাই করেছি।    ওনাদের কিছু অভাব অভিযোগও শুনলাম।  দেখি ভবিষ্যতে ওদের জন্য  কতটা কি করা যায়।”  অর্জুন বাবুর সঙ্গে ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি, খাদ্য সুরক্ষা আধিকারিক অরুণাভ দে  এআরটিও জয়দ্রথ সাহা সহ অন্যান্যরা।  এরকম হটাৎ করে নববর্ষের উপহার পেয়ে স্বাভাবিক ভাবেই  খুশি হন  সহায়সম্বলহীন মানুষজন।

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে