এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আমফানের ক্ষতিপূরণ চেয়ে ঝড়ের ৭৭ দিনের মাথায় পুনরায় আবেদনের ঝড় মহকুমারজুড়ে

Published on: August 7, 2020 । 9:12 PM

নিজস্ব প্রতিনিধি:  ঝড় যেন থেমেও থামছে না। ঝড়ের ৭৭ দিনেও মহকুমার বিডিও অফিসগুলিতে ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সংখ্যায় আবেদন জমা পড়তে দেখা গেল। প্রসংঙ্গত, ঝড়ে ক্ষয়ক্ষতি প্রাপকদের ভুয়ো তালিকা নিয়ে লকডাউনের মাঝেই তোলপাড় হয়েছে রাজ্যে। নবান্নের পদক্ষেপে ক্ষতিপূরণের টাকা ফেরত থেকে শুরু করে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে বিভিন্ন মহলে। প্রকৃত ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে অন্যান্য জায়গার সাথে ঘাটালেও সরব হতে দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। অবশেষে নবান্নের নির্দেশে রাজ্যজুড়ে ৬ আগষ্ট এবং ৭ আগষ্ট দুদিন আমফান ঝড়ে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্থদের আবেদন জমা করার পুনরায় সুযোগ দেওয়া হলে ব্যাপক সংখ্যায় আবেদন জমা পড়তে দেখা যায় সংশ্লিষ্ট অফিসগুলিতে। তবে এখানেও যে অনেক ভুয়ো আবেদন পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।  ৬ আগষ্ট জমা পড়া আবেদনের সংখ্যা কিছুটা কম থাকলেও ৭ আগষ্ট প্রচারের আলোয় আসার পর ব্যাপক সংখ্যায় আবেদন জমা পড়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। ঘাটাল ব্লকের ক্ষেত্রে সেই সংখ্যাটা প্রায় চার হাজার বলে অফিস সূত্রে জানা গেছে। করোনা আবহের মাঝেই সঠিক সময়ে আবেদনের নিস্পত্তি করতে কর্মী ও আধিকারিকরা জীবনের ঝুঁকি নিয়েই অতিরিক্ত সময় কাজ করে চলেছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও