এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার ওয়ার্কশপে ৪ নভেম্বর ঘাটালে আসছেন জেলাশাসক, ইচ্ছুকরা আগে থেকে নিচের লিঙ্কে নাম নথিভুক্ত করুন

Published on: November 2, 2023 । 6:59 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের মত প্রত্যন্ত এলাকা থেকে যাতে যুবক যুবতীরা সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার সফল হওয়ার স্বপ্ন দেখতে পারে সেই সুযোগ তৈরি করতে উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ওয়ার্কশপটিকে সামনে রেখে সচেষ্ট হচ্ছে জেলা প্রশাসন৷ ঘাটালের যুবক যুবতীদের জন্য সিভিল সার্ভিসের পরীক্ষার ওয়ার্কশপে আসছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি (IAS)। বেশ কয়েক বছর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে তৈরি করেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। জেলাগুলিতেও একই ধাঁচে ওই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছিল৷

ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, আগামী ৪ নভেম্বর, ২০২৩, শনিবার, বিকাল ৪ টায় ওই ওয়ার্কশপটি আয়োজিত হবে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের দিনময়ী সভাকক্ষে। স্নাতকোত্তর, স্নাতক এবং উচ্চমাধ্যমিক স্তরের আগ্রহী ছাত্রছাত্রীরা ও সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্টরা এই ওয়ার্কশপে উপস্থিত থাকতে পারবে।উপস্থিত হতে ইচ্ছুক যুবক-যুবতীদের ঘাটাল মহকুমা শাসকের দপ্তরের ওয়েবসাইটে  sdoghatalonline.com – এ আগাম রেজিস্ট্রেশন করার সুবিধা রাখা হয়েছে৷

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি