এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

২২ বছর পর দাসপুরের এই পুকুরে জাল ফেলতেই চক্ষু চড়কগাছ

Published on: June 29, 2020 । 7:13 PM

পারিবারিক বিবাদ মিটতেই ২২ বছর পর দাসপুরের সুরতপুর গ্রামের বাগপোতা শিব মন্দির সংলগ্ন এক পুকুর থেকে ধরা হল মাছ। সোমবার জালে উঠে এল একের পর এক ১৫ থেকে ১৬ কেজি ওজনের কাতলা। আর এই দৃশ্য দেখতে গ্রামবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়দের থেকে জানাগেছে ওই পুকুরটির ওই গ্রামের মান্না পরিবারের। নিজেদের মধ্যে পারিবারিক বিবাদের জেরে দীর্ঘদিন ধরে এই পুকুরে মাছ ধরা হয়নি,২২ বছর পর আজ মাছ ধরা হল। আর সেইসব মাছ দাসপুরের আড়ত থেকে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭