এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সাগরপুর স্কুলের প্রতিষ্ঠা দিবস ও বসন্ত উৎসব পালিত হল

Published on: March 5, 2023 । 4:35 PM

নন্দলাল দাস, অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ:  আজ ৫ মার্চ দাসপুর-১ ব্লকের সাগরপুর স্যার আশুতোষ উচ্চতর মাধ্যমিক [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বিদ্যালয়ের ৭৭তম প্রতিষ্ঠা দিবসের সঙ্গে বসন্ত উৎসব উদযাপিত হল। বিদ্যালয়ের  প্রতিষ্ঠাতা  যামিনীকান্ত বেরা এবং তাঁর সহযোগীদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁদের অবদান নিয়ে সবিস্তারে আলোচনা হয়। বিদ্যালয়ের এক সময়ের প্রধান শিক্ষক গোলকবিহারী সামন্তের স্মৃতিচারণও করা হয় বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানসকুমার মান্না এবং বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি জিতেন্দ্রনাথ হাইত।  একই সঙ্গে আজ বসন্ত উৎসবে মেতে ওঠে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা বিভিন্ন আবৃত্তি, নৃত্য ও এলাকা পরিক্রমার মধ্য দিয়ে আজকের দিনটিকে স্মরণীয় করে তোলে। আয়োজনে ছিল সাগরপুর স্যার আশুতোষ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতি এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ। [ভিডিওটি প্রতিবেদকের তোলা]

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ