এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সঙ্গীত শিল্পী KK এর বিশ্বের সবচেয়ে বড় ছবি দাসপুরে

Published on: February 5, 2023 । 8:55 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: কৃষ্ণকুমার কুন্নথ ২৩ আগস্ট ১৯৬৮ তাঁর জন্ম। আর ৩১ মে ২০২২ কলকাতায় এক লাইভ শো করতে এসে অকাল প্রয়াণ।

একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, যিনি কেকে নামে অধিক পরিচিত ছিলেন। তিনি হিন্দি, তেলুগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, গুজরাতি ও তামিল চলচ্চিত্রে গান গেয়েছেন। তিনি ভারতীয় সঙ্গীত ইতিহাসের সর্বশ্রেষ্ট গায়কদের একজন হিসেবে বিবেচিত হন। সেই গায়ক কেকে কে অভিনবভাবে শ্রদ্ধা দাসপুরের নাড়াজোলে প্রয়াত বিধায়ক অজিত ভুঁইয়া স্মৃতি মেলা প্রাঙ্গণে। শনিবার রাতে গায়ক কেকে এর ৭০ ফুট দীর্ঘ ছবির প্রকাশ ঘটল। উদ্বোধন করলেন দাসপুরের বিডিও বিকাশ নস্কর। মেলা কমিটির পক্ষে কুমারেশ ভুঁইয়া জানান শিল্পী বিমান আদক তাঁর ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশ্বের সর্ব বৃহৎ এই কেকের ছবিটি এঁকেছেন। বিমান বাবু জানান প্রায় ২০ দিনের চেষ্টায় এই অসাধ্য সাধন। ত্রিপলের উপর তুলির টানে এই ছবি। বৃহদাকার এই ছবি আঁকতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। প্রায় ৭০ লিটার রঙ ব্যবহার করা হয়েছে এই ছবিতে। মেলার মধ্যেই আপাতত মাথা উঁচিয়ে দাঁড়িয়ে সঙ্গীত শিল্পী কেকে এর এই বৃহদাকার চিত্র। শিল্পি বিমান আদক চান সংরক্ষণ করা হোক তাঁর এই সৃষ্টিকে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে