এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বেপরোয়া বাইক রাস্তার পাশের গাছে দিল ধাক্কা, মৃত ১, জখম ১

Published on: April 17, 2023 । 4:46 PM

শ্রীকান্ত ভুঁইয়া: রবিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে কালীপুজোর অকেস্ট্রা শুনতে বেরিয়েছিলেন দাসপুর থানার কাশীনাথপুরের দুই যুবক। যাবার পথে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। ফলে দুজনেই গুরুতর জখম হন। স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে দুর্ঘটনার কথা জানতে পারেন। গুরুতর জখম দুই যুবককে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে ভোরের দিকে শান্তনু মাইতি মারা যান। শান্তনুর বয়স ২৮ বছর। গুরুতর জখম অন্য এক সওয়ারি মনোরঞ্জন মান্নাকে ঘাটাল হাসপাতাল থেকে কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারও অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, শান্তনুর দেহ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।•ছবিটি শান্তনু মাইতির

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/