এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-মেদিনীপুর সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১, আশঙ্কাজনক আরও ১

Published on: April 16, 2023 । 9:33 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-মেদিনীপুর সড়কে দাসপুর থানার হরিরামপুরে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ভয়াবহ পথ দুর্ঘটনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত এক, আশঙ্কাজনক অবস্থায় আরও এক। দাসপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আজ রবিবার সকাল প্রায় সাড়ে ৫টা নাগাদ রাজনগরের দিক থেকে যাত্রী নিয়ে এক অটো দাসপুরের দিকে যাচ্ছিল। যাবার পথে হরিরামপুরের রথতলা এলাকায় অটোটি থেমে যাত্রী তুলছিল আর সেই সময় মেদিনীপুরের দিক থেকে আসা এক অজ্ঞাত পরিচয় গাড়ি অটোকে ধাক্কা দিলে রাস্তা থেকে বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়ে অটোটি। অটোতে চারজন যাত্রী ছিল। অটোর দু’জন যাত্রী গুরুতর জখম হয়। স্থানীয় সিভিক ও ভিলেজ পুলিশ তাদের দ্রুত ঘাটাল হাসপাতালে পাঠালে তাদের মধ্যে একজনের হাসপাতালে যাবার পথেই মৃত্যু হয়, অন্য জন আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম গোকুল বাগ (৭২), বাড়ি ওই থানার হরিরামপুরে। অন্যদিকে গুরুতর জখম এক মহিলা। তার নাম চম্পা পাত্র।  চম্পার বাড়ি দাসপুর থানার রাজনগরে। আশঙ্কাজনক অবস্থায় তিনিও ভর্তি ঘাটাল হাসপাতালে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে অজ্ঞাত পরিচয় গাড়িটি মুরগির গাড়ি ছিল। গাড়িটি সোনামুই এলাকার। ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে দাসপুর থানার পুলিশ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭