এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পাঁচবেড়িয়ায় লরির সঙ্গে বাইকের ধাক্কা, মৃত ১

Published on: April 21, 2022 । 8:56 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ: ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার পাঁচবেড়িয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বাইক চালকের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার সকালে মোটর বাইকে করে শসা নিয়ে বাজারে বিক্রি করতে যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু এক কৃষকের। ঘটনা দাসপুর থানার ঘাটাল-পাঁশকুড়া সড়কের পাঁচবেড়িয়া এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মদন প্রামানিক,বাড়ি দাসপুর থানার বাড় শিমুলিয়ায়। জানা যাচ্ছে আজ ২১ এপ্রিল বৃহস্পতিবার সকালে মোটর বাইকে করে শসা নিয়ে বাজারে বিক্রি করতে যাবার সময় দ্রুত বেগে আসা একটি পণ্যবাহী ট্রাককে পাশ দিতে গিয়ে ধাক্কা মারে,  ঘটনাস্থলেই রাস্তার উপর পড়ে যায় ওই কৃষক। বাইকে ওই কৃষকের সাথে তাঁর ছেলেও ছিলেন। সাথে সাথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বাবা মদন প্রামাণিকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক