এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জালালপুরে বাইক ও সাইকেলের ধাক্কায় মৃ/ত ১

Published on: August 22, 2026 । 9:47 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২০ আগস্ট রাত সাড়ে নটা নাগাদ ঘাটাল-মেচগ্রাম সড়কের জালালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃ/ত্যু হল ১ ব্যক্তির। ওই ব্যক্তির নাম বিপ্লব ভুক্তা (৪৮), বাড়ি দাসপুর গঞ্জে। পেশায় পাথর ব্যবসায়ী। দাসপুর থানার পুলিশ জানায়, ব্যবসার কাজ সেরে গৌরার দিক থেকে বাড়ি ফেরার পথে একটি সাইকেলের সঙ্গে পথ দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় দু’জনই গুরুতর জখম হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসক বিপ্লববাবুকে মৃ/ত বলে ঘোষণা করেন।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি