এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বকুলতলা-মেদিনীপুর সড়কে রাজনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

Published on: June 25, 2024 । 3:57 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাইরে প্রখর রোদ, গ্রীষ্মের দুপুরে সবে মাত্র গৃহস্থের কেউ কেউ দুপুরের খাবার খাচ্ছে কেউ বা খেয়ে একটু জিরিয়ে নিচ্ছে। তারই মাঝে বিকট শব্দ। রাস্তার ধারে ঘরের দেওয়ালে কী যেন এসে ছিটকে পড়ল। বাইরে বেরিয়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি।  বাজাজ পালসার বাইক রাস্তার পাশের দোকানের চালের লোহার খুঁটিতে ধাক্কা মেরে জড়িয়ে গেছে। রাস্তার ধারের খোলা ড্রেনে হুমড়ি খেয়ে ছিটকে পড়ে ছটফট করছে দুই যুবক। স্থানীয়দের তৎপরতা, তাদের উদ্ধার করে দেখা যায় দুজনেরই অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। বুকে,পায়ে,কোমরে গুরুতর চোট। ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল-মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগর শনি কালী মন্দিরের বাঁক মোড়ে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ নব নির্মিত এই ঘাটাল মেদিনীপুর সড়কে রাস্তার পাশের যে ড্রেন তা একেবারে খোলা। সামনেই রাজনগর হাইস্কুল এবং প্রাইমারী স্কুল। প্রতিদিন এই স্থানে দুর্ঘটনা লেগেই থাকে। বারে বারে স্থানীয় প্রশাসন কিংবা পার্টির নেতাদের বলেও ফল কিছুই হচ্ছে না। অন্যদিকে বেড়েই চলেছে দুর্ঘটনা। জানা যাচ্ছে আজ ২৫ জুন মঙ্গলবার দুপুর প্রায় দেড়টা নাগাদ মেদিনীপুরের দিক থেকে ওই বাইক দ্রুত গতিতে এসে এই শনি কালী মন্দিরের  বাঁক মোড়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের লোহার খুঁটিতে ধাক্কা দিয়ে বাইকের দুই যুবক রাস্তার পাশের খোলা ড্রেনে ছিটকে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে আহত দুই যুবকের বাড়ি দাসপুরের আনঅন্দগড় এলাকায়। এই দুর্ঘটনার পরেই স্থানীয়দের ক্ষোভ চরমে। তাঁরা ওই বাঁক মোড়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও রাস্তার পাশের ড্রেনের খোলা মুখে ঢাকনা দেবার দাবি তোলেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও