এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পথ দুর্ঘটনায় মৃত যুবক, যখম আরও ১

Published on: June 18, 2024 । 10:04 AM

দিব্যেন্দু জানা, স্থানীয় সংবাদ, ঘাটাল: গতকাল রাত ৮ টা নাগাদ ঘাটালের লক্ষ্মণপুর পোল সংলগ্ন এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা মারে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা এক বাইক(bike)। স্থানীয় সূত্রে জানা যায় যে, বালিডাঙ্গা থেকে খড়ারের(Kharar) দিকে যাচ্ছিল রাজকুমার সামন্ত ও মনসা সামন্ত নামে ওই দুই যূবক। হঠাৎ দাঁড়িয়ে থাকা ওই ট্রাক্টরের পেছনে দ্রুত গতিতে ধাক্কা মারলে গুরূতর জখম(injured) হয়ে দুজনেই ছিটকে পড়ে যায় মাটিতে। চালক রাজকুমার সামন্তর (২৪) গুরূতর জখম হয়। স্থানীয়দের তৎপরতায় ও পুলিশের(police) সহযোগিতায় তৎক্ষনাৎ তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজকুমার সামন্তর অবস্থা সঙ্কটজনক দেখে ঘাটাল হাসপাতালের চিকিৎসক তাকে রেফার করেন কলকাতায়। গতকাল রাতে কলকাতা যাওয়ার পথেই মারা যায় রাজকুমার। জানা গেছে যে, মৃত রাজকুমারের একটি তিন বছরের সন্তান রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকার শোকের ছায়া।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।