এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাবার আর বাড়ি ফেরা হল না!ঘাটাল পাঁশকুড়া সড়কে মর্মান্তিক দুর্ঘটনা,মারুতিকে খুঁজছে পুলিশ

Published on: May 29, 2024 । 8:59 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: বড় ছেলেটা উচ্চ শিক্ষার জন্য কাশ্মীরে,মেয়ে এবার মাধ্যমিক দেবে। বাবা ঘাটাল পাঁশকুড়া সড়কে বাসে বাসে কন্ডাকটর এর কাজ করে যেটুকু পায় সেই দিয়েই সংসার চলে। সেই বাবার আর বাড়ি ফেরা হল না। সাইকেলে করে বাবা বুধবারের ভোরে বাড়িতে থেকে বেরিয়েছিলেন। সকাল ৬টা নাগাদ তাকে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গোবিন্দনগর এলাকায় পড়ে থাকতে দেখা যায়। রাস্তার পাশে পড়ে দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেল,পা থেকে খুলে ছিল জুতো। কয়েকজন সকালে হাঁটতে বেরিয়ে দেখে তাকে। সাত সকালেই ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা,মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর। জানা যাচ্ছে বুধবার সকাল ৬টা নাগাদ পাঁশকুড়ার দিক থেকে এক মারুতি দ্রুত গতিতে এসে সামনে থাকা সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালায়। সাইকেল থেকে ছিটকে পড়ে সে। পরে দাসপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে পাঠায় ঘাটাল হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। জানা যাচ্ছে মৃত ও সাইকেল আরোহীর নাম দিলীপ মণ্ডল বয়স প্রায় ৪৮ বৎসর। বাড়ি দাসপুর থানার দুর্গাপুরে।দিলীপ ঘাটাল পাঁশকুড়া সড়কের বাসে বাসে কন্ডাকটর এর কাজ করতেন। বুধবার ভোর ৫টা নাগাদ সাইকেলে করে বেরিয়েছিলেন গৌরা স্ট্যান্ডে বাস ধরতে। সেই সময়ই রাস্তায় মারুতির ধাক্কা মর্মান্তিক পরিনতি। ছেলে সুমন এখন কাশীরে উচ্চ শিক্ষার জন্য অন্যদিকে মেয়ে টিনা এবার মাধ্যমিক দেবে। সাত সকালেই স্বামীকে হারয়ে স্ত্রী চম্পার সব এখন ঝাপসা। স্বামীর ওই কন্ডাকটর এর কাজই ছিল পরিবারের আয়ের একমাত্র উৎস। ঘাতক ওই মারুতিকে খুঁজছে পুলিশ,দেহ পাঠানো হচ্ছে ময়না তদন্তের জন্য।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে