এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরা হল না বাবার! ঘাটাল মেদিনীপুর সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১ আশঙ্কাজনক ১

Published on: February 13, 2024 । 9:27 AM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বুধবারই বাবা নিজে বসে থেকে বিয়ে দিয়েছেন মেয়ের। সেই মেয়েকে আজ বৃহস্পতিবার তার
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
নতুন বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে রেখে আর বাড়ি ফেরা হল না বাবার। ঘাটাল মেদিনীপুর সড়কে(Ghatal-medinipur road) দাসপুর থানার(Daspur police station) হরিরাজপুরে এক বাইক দুর্ঘটনায়(accident) প্রাণ গেল বাবার। জানা গেছে, ৭ ফেব্রুয়ারি বুধবার রাতে কেশপুর(Keshpur) থানার কেওড়াতলায় নিজের বাড়িতে রঞ্জিত দোলই তার মেয়ে সরস্বতীর বিয়ে দেন দাসপুর থানার রাজনগরের(Rajnagar) প্রসেনজিৎ কালসারের সাথে। ৮ ফেব্রুয়ারি রাজনগরে মেয়ের নতুন বাড়িতে মেয়েকে আশীর্বাদ করে কেশপুরে বাইকে করে ফেরার পথে সন্ধ্যে প্রায় ৬টা নাগাদ বাবা রঞ্জিত ঘাটাল মেদিনীপুর সড়কের নাড়াজোলের(Narajol) হরিরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের(Harirajpur primary school) কাছে দুর্ঘটনার কবলে পড়েন। জানা যায় রাস্তার মাঝে হঠাৎ আসা এক গরুকে বাঁচাতে গিয়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বাইকে থাকা তিন জনকেই উদ্ধার(Rescue) করে দাসপুর থানার পুলিশ(Daspur police) নাড়াজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে রঞ্জিত দোলইকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অন্যদিকে বাইকে থাকা আর ২ জনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কা জনক। তাকে সাথে সাথে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে(Medinipur medical college & hospital)। বাইক দুর্ঘটনায় আশঙ্কাজনক ওই ব্যক্তির নাম উত্তম দোলই। অন্যজনের নাম জয়দেব দোলই প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ভর সন্ধ্যেতে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া মেয়ের বাপের বাড়িরর সাথে শ্বশুর বাড়িতেও।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।