এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চাইল্ডলাইনের উদ্যোগে বীরসিংহে নাবালিকা বিয়ে নিয়ে সচেতনতা শিবির

Published on: February 5, 2019 । 9:04 PM

তৃপ্তি পাল কর্মকার: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। সেই বিদ্যাসাগরের গ্রামেই নাবালিকা বিয়ে রদ নিয়ে সেমিনার করল চাইল্ডলাইন। আজ ৫ ফেব্রুয়ারি বিদ্যাসাগরের নিজ হাতে প্রতিষ্ঠিত ভগবতীদেবী হাইস্কুলে নাবালিকার বিয়ের নানা সামাজিক সমস্যা ও  আইনি দিকগুলি নিয়ে ব্যাখ্যা করেন ঘাটাল মহকুমার পুলিস আধিকারিক কল্যাণ সরকার, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ওই স্কুলের টিআইসি শক্তিপদ বেরা প্রমুখ। চাইল্ডলাইনের  ঘাটাল মহকুমা সেন্টার হেড প্রদীপ শাসমল বলেন, এছাড়াও শিশুর অধিকার এবং ‘গুড টাচ ও ব্যাড টাচ’ নিয়ে ওই সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়।

গ্রামেগঞ্জে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক  পার হলেই সাধারণত বিয়ের তোড়জোড় শুরু হয়। তাই এদিন ওই স্কুলে ওই অনুষ্ঠানটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। পড়ুয়ারা এদিনের অনুষ্ঠান থেকে বিশেষ ভাবে সমৃদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব