কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: কুড়কুড়ে খাওয়ার বায়না ধরেছিল নাতি। নাতির আবদার মেটাতে পাঁচ টাকার একটি কয়েন দিয়েছিলেন দিদা গীতা শাসমল। সেই কয়েনই মুখে পুরে দেয় খড়ার শহরের ৯ নম্বর ওয়ার্ডের দলপতিপুরের বাসিন্দা প্রিয়াংশু সামন্ত। কয়েনটি গিলে ফেললে খাদ্যনালিতে আটকে যাওয়ায় বর্তমানে সে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রিয়াংশু তার মামাবাড়িতে থাকে। সে দলপতিপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।
পাঁচ টাকার কয়েন গিলে অসুস্থ শিশু শ্রেণির ছাত্র









