এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নিষিদ্ধ বাজি সহ চন্দ্রকোণায় গ্রেপ্তার এক

Published on: November 5, 2026 । 5:35 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: উৎসবের মরশুমের আগেই শব্দদানবের দাপট রুখতে কড়া পদক্ষেপ করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে চন্দ্রকোণা থানার পুলিশ ভাতাড়া গ্রামে আচমকা হানা দেয়। সেখান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি সহ অজিত সাঁতরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বেশি লাভের আশায় তিনি নিজের দোকানে বেআইনিভাবে পরিবেশের ক্ষতিসাধনকারী ওই বাজি মজুত করেছিলেন। সমস্ত বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। উচ্চ আদালত ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা অনুযায়ী এখন শুধুমাত্র সবুজ বাজি বিক্রির অনুমতি রয়েছে। আইনজীবী সমীরকুমার ঘোষ জানান, শব্দতাণ্ডব ও বায়ুদূষণ রোধে পুলিশের এই অভিযান অত্যন্ত জরুরি। এর ফলে অন্যান্য অসাধু কারবারিদের কাছেও কড়া বার্তা পৌঁছল।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad