এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বন্ধুর সঙ্গে রাজনগরে এসে রহস্যমৃত্যু স্বরূপের! শেষ রাতে ঠিক কী ঘটেছিল? তদন্তে নেমে গ্রেপ্তার বন্ধু বিজয়

Published on: October 29, 2026 । 3:57 PM

নিজস্ব সংবাদদাতা ,ঘাটাল:দাসপুর থানার রাজনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। মৃত যুবকের পরিচয় মিলেছে। তিনি ঘাটাল থানার রত্নেশ্বরবাটির স্বরূপ দোলই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৭ অক্টোবর রাতে স্কুটিতে চেপে বন্ধু বিজয় ধাড়ার সঙ্গে রাজনগরে আসেন স্বরূপ। পরদিন, ২৮ অক্টোবর সকালে এই রাজনগরেই ঘাটাল-মেদিনীপুর সড়ক থেকে কিছুটা দূরে একটি নালার মধ্যে উদ্ধার হয় তাঁর দেহ।

হুগলির রামচন্দ্রপুরের বাসিন্দা বিজয় ও স্বরূপ দুজনেই সোনার কাজ করতেন। সেই সূত্রেই বন্ধুত্ব। বিজয়ের দাবি, তাঁর গার্লফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে বন্ধুকে নিয়ে রাজনগরে এসেছিলেন তিনি।

বিজয়ের বয়ান অনুযায়ী, রাত সাড়ে ৯টা নাগাদ রাজনগর পুরাতন বাজার পেরিয়ে আশ্রমের দিকে যাওয়ার সময় পিছনের দুটি বাইকে থাকা কয়েকজন স্বরূপের নাম ধরে ডাকেন। স্কুটি থামালে স্বরূপ তাঁদের সঙ্গে কথা বলতে থাকেন। বিজয়ের দাবি, ওই ৪-৫ জন স্বরূপের পূর্বপরিচিত। এরপর স্বরূপ তাঁকে বাড়ি ফিরে যেতে বললে তিনি ফিরে আসেন।

কিন্তু তারপর স্বরূপের কী হয়েছিল? কারা ছিলেন সেই বাইকে? কীভাবেই বা মৃত্যু হল যুবকের?

এই মৃত্যুরহস্যের তদন্তে আপাতত বিজয় ধাড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরূপের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে বিজয়কে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে বলে জানা গিয়েছে।

বন্ধুর বয়ান, নাকি অন্ধকারে লুকিয়ে অন্য কোনও রহস্য? তদন্তেই মিলবে উত্তর।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।