এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জন্মদাত্রী হয়েও এত নিষ্ঠুর! ছ’বছরের শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে

Published on: October 26, 2026 । 9:30 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: মায়ের স্নেহ-ভালোবাসা পাওয়ার কথা যে বয়সে, সেই ছ’বছরের শিশুকেই গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, যন্ত্রণায় কাতর শিশুটিকে ঘরের মধ্যে তালাবন্ধ করে রাখার অভিযোগও উঠেছে। মর্মান্তিক ঘটনাটি ঘাটাল থানার অজবনগর এলাকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুফল সামন্ত ও ঝুমা সামন্তের ছেলে অর্ক সামন্তকে রবিবার কোনও এক অজ্ঞাত কারণে গরম খুন্তির ছ্যাঁকা দেন তাঁর মা ঝুমাদেবী। শিশুটির কান্না থামাতে তাকে ঘরে তালাবন্ধ করে রাখা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। তাঁদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত মা ও তাঁর মেয়েকে থানায় নিয়ে যায় পুলিশ। যে মায়ের আঁচল হওয়ার কথা সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেই মায়ের বিরুদ্ধেই এমন পাশবিক আচরণের অভিযোগ! ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুরো ভিডিওটি দেখুন…

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।