এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্কুলের ঘরেই প্রধান শিক্ষকের বসবাস, দুর্নীতির অভিযোগে রাতের বেলা বিক্ষোভ চন্দ্রকোণায়

Published on: October 5, 2026 । 5:24 PM

নিজস্ব সাংবাদ দাতা:চন্দ্রকোণা-২ ব্লকের ঝাঁকরা হাইস্কুলে স্কুলের দোতলার একটি ঘরেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল বসবাস করছেন বলে অভিযোগ। ঘরে খাট-বিছানা থেকে শুরু করে রান্নার সরঞ্জামও রয়েছে।
শুধু বসবাস নয়, তাঁর বিরুদ্ধে মিড-ডে মিলের চাল চুরি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাতের বেলা বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চন্দ্রকোণা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান শিক্ষককে স্কুল থেকে বাড়ি পাঠায়।
যদিও প্রধান শিক্ষকের দাবি, স্কুলের রক্ষণাবেক্ষণ ও স্বার্থেই তিনি স্কুলে থাকেন। স্থানীয়দের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।