এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, কারণ ঘিরে রহস্য

Published on: September 12, 2026 । 7:56 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার রবিদাসপুর (পশ্চিম) এলাকার দিন্ডা পাড়ায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃ/ত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃ/তার নাম মৌসুমী দিন্ডা (৩৬)। তাঁর স্বামী উত্তম দিন্ডা পেশায় সবজি ব্যবসায়ী। হাওড়ার ধুলাগড়ে তাঁর একটি সবজি আড়ত রয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও কাজের উদ্দেশ্যে ধুলাগড়ের সবজি আড়তে চলে যান উত্তমবাবু। পরে দুপুর নাগাদ বাড়ির একটি ঘরে মৌসুমী দেবীকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।মৃ/তার দুই সন্তান রয়েছে। বড় ছেলে কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। ছোট ছেলে পাশের গ্রামের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে।তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই মৃ/ত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।