এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দলে ‘বেনো’ ও ‘দূষিত’ জল ঢুকতে বাধা দেওয়ায় RSS সংগঠক আক্রান্ত

Published on: September 7, 2026 । 7:58 PM

মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল থানার বলরামপুরে রবিবার রাতে বিজেপি কর্মীদের মারধরে গুরুতর জখম হলেন RSS-এর ঘাটাল খণ্ডের কার্যকর্তা প্রসেনজিৎ কারক। তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। RSS-এর ঘাটাল খণ্ডের কার্যবাহক রাজেশ ভুক্তার অভিযোগ, সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কয়েকজনকে দলে নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন প্রসেনজিৎ। সেই ‘বেনোজল’ বিতর্কের জেরেই সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে তাঁকে মারধর করা হয়। বিজেপির জেলা সভাপতি তন্ময় দাস গ্রামে গণ্ডগোলের কথা স্বীকার করলেও ঘটনার বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এখনও লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।